কুষ্টিয়া বিজিবি’র “আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সীমান্ত ব্যবস্থাপনা” শীর্ষক সেমিনার

0
1477

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া সেক্টরের নির্দেশনায় ও  ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় “আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সীমান্ত ব্যবস্থাপনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ায় দিশা এনজিও হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল আবু সাঈদ আল মসউদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন যশোরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম। তিনি বলেন, অপ্রতুল জনবল দিয়ে দেশের বিশাল সীমান্ত এলাকার সুরক্ষায় বিজিবি কাজ করে যাচ্ছে। জনবলের ঘাটতি মেটাতে বিকল্প হিসেবে রোবটের ব্যবহার শুরু হয়েছে। মানুষের পর্যবেক্ষণ চলে গেছে ক্যামেরার হাতে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বদলে দিচ্ছে মানবীয় বুদ্ধিমাত্রাকে। এরূপ একটি সময়ে সীমান্ত ব্যবস্থাপনায় আধুনিক ইলেক্ট্রনিক গেজেটের ব্যবহারের সুবিধা ও অসুবিধা একটি সময় উপযোগী বিষয়। তিনি বলেন, উন্নত দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে মিল রেখে আমাদের দেশের সীমান্তরক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষে প্রস্তাবিত বিজিবি ভিশন ২০৪০ এর আওতায় সীমান্ত ব্যবস্থাপনায় “আধুনিক ইলেক্ট্রনিক গেজেটের ব্যবহারের সুবিধা ও অসুবিধা বিষয়ে” আজকের এ ধারণার অবতারণা করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্ণেল মোহাম্মদ ওয়াহিদুর রহমান, খুলনা সেক্টরের কমান্ডার কর্নেল এ এস এম আনিসুল হক, যশোর অঞ্চলের ডিজিএফআই’র পরিচালক কর্নেল হাফিজ মাহমুদ, বিজিবি’র যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়নের লজিষ্টিক পরিচালক লেঃ কর্নেল আহমেদ জুনাইদ আলম খান, ইন্টালিজেন্স পরিচালক লেঃ কর্নেল আব্দুল খবীর সরকার। সেমিনারে অতিথি বক্তা ছিলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এবং ইনফরমেশন এন্ড টেকনোলজী বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ গলীব, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক ড. নিলয় রঞ্জন বিশ্বাস। ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর জসিম উদ্দিনের পরিচালনায় সেমিনারের কী স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনার লেঃ কর্নেল আমির মজিদ, ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নে রঅধিনায়ক লেঃ কর্নেল জিল্লুর রহমান, ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আ ন ম নজরুল ইসলাম প্রমুখ। সেমিনারে বিশ্বের বিভিন্ন দেশের সীমান্ত ব্যবস্থাপনায় আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, বিজিবি’র প্রেক্ষাপটে সীমান্ত ব্যবস্থাপনায় আধুনিক ইলেকট্রনিক গেজেট ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।