
আতিকুজ্জামান ছন্দ, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া ইসলামিয়া কলেজের সামনে পৌরসভা কর্তৃক বহুতল মার্কেট নির্মাণের প্রতিবাদে কলেজের অধ্যক্ষ নওয়াব আলীর নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা কর্মকর্তা কর্মচারীবৃন্দ কলেজের সামনে এনএস রোডে বৃহস্পতিবার বিকাল ৫টায় এক বিশাল মানববন্ধন করেছে। মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে সাড়ে ৩শত ফুট দৈর্ঘ্য এবং ৪ফুট প্রশ্বস্থ ড্রেনেজ ব্যবস্থা ছিল কিন্তূ পৌর কর্তৃপক্ষ ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করে বহুতল মার্কেট নির্মাণ করছে যে কারণে পানি পয়ঃনিষ্কাশন হচ্ছে না ফলে বর্ষা মৌসুমে কলেজ এরিয়ায় হাঁটু জল দেখা দিয়েছে। হাঁটু জল থাকায় শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে, হচ্ছে বার হাজার শিক্ষার্থীসহ জনগণ যাতায়াতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। কলেজের প্রধান ফটকের পূর্ব ও পশ্চিম পার্শ্বে পার্কিং ব্যবস্থা ছিল কিন্তু দখল করে নির্মাণ করছে বহুতল মার্কেট ফলে সকল শ্রেণীপেশার মানুষ যানবাহন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। পৌর কর্তৃপক্ষ বহুতল ভবন নির্মাণ নীতিমালা ভঙ্গ করে মার্কেট নির্মাণের কাজ অব্যাহত রেখেছে। পৌর কর্তৃপক্ষ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বহুতল মার্কেট নির্মাণ কাজ বন্ধ করে শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনবেন। এব্যাপারে জেলা প্রশাসক মোঃ জহির রায়হান মহাদয় বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন পাশাপাশি নির্মাণ কাজ বন্ধের দাবীতে পৌর কর্তৃপক্ষ জরুরী ব্যবস্থা নিবেন। নির্মাণ কাজ বন্ধ একটি যৌক্তিক দাবী মেনে নেওয়ার জন্য কুষ্টিয়া ইসলামিয়া কলেজ কর্তৃপক্ষসহ সচেতন মহল জোর দাবী জানাচ্ছে।

























