
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি,গড়াইনিউজ২৪.কম:: নওগাঁর পত্নীতলায় এক ভূয়া সাংবাদিককে চাঁদাবাজীর অভিযোগে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে ওই ভূয়া সাংবাদিককে ভ্রাম্যমাণ আদালতে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। স্থানীয় এলাকাবাসী, থানা ও ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, ২০ ফেব্রুয়ারি সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ডের মণি-মুক্তা কনফেকশনারীর সত্বাধিকারী আব্দুর রাজ্জাকের নিকট থেকে সাংবাদিক পরিচয়ে মোটা অংকের চাঁদা দাবী করেন। পরে ওই সাংবাদিকের পরিচয় জানতে চাইলে তিনি ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক দিনের পর দিন পত্রিকার সহ-সম্পাদক দাবি করেন ও পরিচয় পত্র প্রদর্শন করালে স্থানীয় কিছু লোকের সন্দেহ হলে থানা পুলিশকে খবর দেন ও পুলিশ ওই ভূয়া সাংবাদিককে গ্রেফতার করেন। ভূয়া সাংবাদিক সাহাদৎ রাজিন সাগরের (২২) বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের পুজাহাটি গ্রামে। জানা যায়, কথিত ওই সাংবাদিক পরিচয়ে নজিপুর বাসস্ট্যান্ডের একটি আবাসিকে ভাড়া থাকেন বেশ কিছু দিন ধরে ও উপজেলার বিভিন্ন বেকারী ও ব্যবসায়ীদের কাছ থেকে সাংবাদিক পরিচয়ে প্রভাব খাটিয়ে চাঁদা আদায় করে আসছেন। পরে রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হলে নিজের অপকর্মের কথা স্কীকার করে ও ভূয়া সাংবাদিক পরিচয়পত্র তৈরি করেছেন বলে জানায়ে প্রথম বারের মত তার পিতার সাক্ষাতে ক্ষমা চাইলে ভূয়া সাংবাদিককে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল মালেক উপরোক্ত বিষয়টির সত্যতা স্বীকার করেন।

























