
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস, গড়াইনিউজ২৪.কম:: বাগেরহাটের মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা আলী আশরাফ হাওলাদারকে মারপিটের ঘটনায় নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাচ্চুসহ ২জনকে আসামি করে মঙ্গলবার রাতে থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলায় বলা হয়েছে, ঘটনার দিন সোমবার রাতে নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক আব্দুর রহিম বাচ্চু চৌকিদার দিয়ে মুক্তিযোদ্ধা আলী আশরাফ হাওলাদারকে তুচ্ছ ঘটনার জের দরে কুদঘাটা বাজারে আওয়ামীলীগ কার্যালয়ে ডেকে নিয়ে লাঠি দিয়ে বেধরক মারপিট করে গুরুতর আহত করে । আহত আলী আশরাফকে ওই রাতেই হাসপাতালে ভর্তিকরা হয়। এ ঘটনায় চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাচ্চুর বিচারের দাবিতে মঙ্গলবার বিক্ষুদ্ধ এলাকাবাসি বাগেরহাট-শরণখোলা আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও মানববন্ধন পালন করে।এ ঘটনায় মুক্তিযোদ্ধা আলী আশরাফ হাওলাদারের ছেলে মো.রাসেল হাওলাদার বাদী হয়ে নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাচ্চু (৫০),জামাল (৪৫)সহ অঞ্জাতনামা ১০/১৫ জনকে আসমি করে থানায় মামলা দায়ের করে

























