বাংলাদেশি কর্মী নিয়োগে বাহরাইনকে মোমেনের অনুরোধ

0
525
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক/ছবি: সংগৃহীত

ঢাকা অফিস, গড়াইনিউজ২৪.কম:: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল-জায়ানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। শুক্রবার (১৮ নভেম্বর) বাহরাইনের মানামায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দুই পররাষ্ট্রমন্ত্রী দূতাবাস ভবন নির্মাণের জন্য জমি বিনিময়ের বিষয়েও আলোচনা করেন। এছাড়া মানামায় বাংলাদেশ কমিউনিটি স্কুলের জন্য বাহরাইন সরকারের সহযোগিতার জন্য ড. মোমেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক ফোরামে একে-অন্যের প্রার্থীদের পারস্পরিক সমর্থনের জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। দুই মন্ত্রী কোভিড মহামারির কারণে আটকাপড়া প্রবাসী, তাদের পরিবারের সদস্য এবং পর্যটকদের জন্য ভিসা সহজ করাসহ বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি, সংস্কৃতি ও পর্যটনে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তা সাদরে গ্রহণ করেন। ড. মোমেন বাহরাইন সফরকালে ১৮-১৯ নভেম্বর, ২০২২ অনুষ্ঠেয় মানামা সংলাপেও যোগ দেবেন। বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বাহরাইন সফর করছেন।