গণকন্ঠ পত্রিকায় কুষ্টিয়া জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক মুফতী সাইফ উদ্দীন আল-আজাদ

0
684

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: ১৯৭২সাল থেকে ধারাবাহিকভাবে সবার কথা বলে বর্তমান সময়ের আলোচিত এবং স্বনামধন্য জাতীয় দৈনিক গণকন্ঠ পত্রিকায় কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মুফতী সাইফ উদ্দীন আল-আজাদ। ১৯৭২সাল থেকে সবার কথা বলে ৫০তম বছর পূর্ণ হওয়া মিডিয়া জাতীয় দৈনিক গণকন্ঠ ও দৈনিক বাংলা পত্রিকার সম্পাদক,বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির কেন্দ্রীয় নেতা, টেলিলিংক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু স্বাক্ষরিত নিয়োগ পত্রটি সাংবাদিক মুফতী সাইফ উদ্দীন আল-আজাদ এর হাতে তুলে দেন পত্রিকার কতৃপক্ষ দায়িত্বরত মোঃ সুমন নেকমোর্ড। ছাত্র জীবন থেকে লেখালেখির উপর আগ্রহ থাকলেও ২০১৪ সালে বিভিন্ন জাতীয় পত্রিকায় সম্পাদকীয় ও ধর্মীয় কলাম লেখার দ্বারা সাংবাদিকতায় পদার্পণ ঘটে এই সাংবাদিকের।এরপর ২০১৭সালে কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি হাজ্বীদ রাশেদুল ইসলাম বিপ্লব সম্পাদিত স্থানীয় দৈনিক আরশীনগর পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করার মাধ্যমে প্রফেশনাল সাংবাদিকতা জীবন শুরু করেন হাফেজ মাওলানা মুফতী সাইফ উদ্দীন আল-আজাদ। সাংবাদিকতার পাশাপাশি ধর্মীয় দিক থেকেও অনেকবেশি এগিয়ে রয়েছেন তিনি।বাংলাদেশের বেশ কয়েকটি স্থানীয় ও জাতীয় সংগঠনে নির্বাচিত ধর্মীয় সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। এছাড়াও বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই ইসলামী স্কলার হিসেবে ওয়াজ মাহফিলের মাধ্যমে তিনি পবিত্র কোরআনের দাওয়াতের কাজও চালিয়ে যাচ্ছেন। মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল হয়ে বাংলাদেশ বঙ্গবন্ধু ওলামা পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছেন এই সাংবাদিক নেতা মুফতী সাইফ উদ্দীন আল-আজাদ। তিনি দীর্ঘদিন ধরে সুনামের সহিত সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন।তিনি কুষ্টিয়ার স্থানীয় ও জাতীয় একাধিক দৈনিক পত্রিকার জেলা প্রতিনিধি ও নিজস্ব প্রতিনিধি এবং বার্তা সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিক মুফতী সাইফ উদ্দীন আল-আজাদ অনলাইন দৈনিক আজাদীর কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক,এছাড়াও নগর টিভি, ঢাকা টাইমস, ভোরের চেতনা, আরশীনগর, দ্যা বাংলাদেশ এক্সপ্রেস, হাজারিকা প্রতিদিন, মাতৃজগত,বিশ্ব মানচিত্র প্রমুখ পত্রিকায় দীর্ঘদিন যাবত স্টাফ রিপোর্টার ও কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন এবং করেছেন।দায়িক্তশীল কাজের মুল্যায়ন করে ইতিমধ্যে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কতৃপক্ষ তাকে সেলিব্রেশনের মাধ্যমে সম্মানিত করেছেন।বর্তমান সময়ের শত পত্রিকার ভীড়ে প্রবীণ নামকরা ১৯৭২ সাল থেকে সবার কথা বলে ৫০বছর বয়সী দেশের বাজারে আসা সার্বাধিক আলোচিত জাতীয় দৈনিক গণকন্ঠ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তিনি প্রিয় সহকর্মীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।