ঈদুল ফিতর উপলক্ষে আতিকুজ্জামান ছন্দ’র শুভেচ্ছা!

0
759
বাংলাদেশী অনলাইন নিউজ পোর্টাল গড়াইনিউজ২৪.কম এর সম্পাদক ও প্রকাশক এবং অনলাইন রেডিও স্টেশন রেডিও জট্টিল (এফ.এম) এর সিইও আতিকুজ্জামান ছন্দ। ছবি: গড়াইনিউজ।

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ কুষ্টিয়াবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশী অনলাইন নিউজ পোর্টাল গড়াইনিউজ২৪.কম এর সম্পাদক ও প্রকাশক এবং অনলাইন রেডিও স্টেশন রেডিও জট্টিল (এফ.এম) এর সিইও আতিকুজ্জামান ছন্দ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। বিশ্বের সকল মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক। আতিকুজ্জামান ছন্দ আরো বলেন, করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও যথাসম্ভব গণজমায়েত এড়িয়ে আমরা পরিবার-পরিজন নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ঈদের আনন্দ উপভোগ করি এবং আল্লাহ-তায়ালার দরবারে বিশেষ দোয়া করি যেন এই সংক্রমণ থেকে আমরা সবাই দ্রæত মুক্তি পাই। সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক।

প্রকাশ : বাংলাদেশ সময়: ১৬.১০মিনিট।
গড়াইনিউজ/ রাব্বী