কুষ্টিয়া বিত্তিপাড়া বাজারে অসুস্থ পশু জবাই ও মাংস বিক্রয়ের অভিযোগ!

0
729
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া ইবি থানার বিত্তিপাড়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই করে গোসত বিক্রয় চলছে কনো তালিকা ছাড়াই ।দেখার যেন কেউ নেই? নিজেরা সিন্ডিকেট করে মাংসের দাম বৃদ্ধি করছে ব্যবসায়ীরা। শুধু তাই নয় বিভিন্ন গ্রাম থেকে মরা,অসুস্থ,রোগা ক্রান্ত, ছোট ছোট গরু ছাগল ক্রয় করে বাজারে অসাস্থ্যকর পরিবেশে বিক্রয় করে থাকেন। অসাধু ব্যাবসায়ীরা এভাবে সিন্ডেকেট করে দাম বাড়ালেও খোঁজ রাখেন না জেলা ইন্সপেক্টর। নিয়মিত বাজার মনিটরিং করার কথা থাকলেও তা না করে প্রতি বাজারে ঠিকই নিয়মিত সুবিধা আদায় করেন বাজার ইজারাদারেরা। জানাযায়,বিত্তিপাড়া বাজারে রবিবার ও বৃহস্পতিবার দুইদিন পানের হাট লাগে। সপ্তাহে চারদিন হাট লাগে। আর এই হাটের দিনে অসাধু মাংস বিক্রেতারা দীর্ঘদিন যাবত অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই করে বিক্রয় করছে । বাজারের কসাইরা অসাস্থ্যকর পরিবেশে পশু জবাই করে দেদাসে বিক্রি করছে । পশু জবাই নিয়ন্ত্রণ ও মানসম্মত মাংস সরবরাহ নিশ্চিত করতে সরকারি আইন থাকলেও এর কোন প্রয়োগ নেই। এতে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস পাওয়াও এখন অনিশ্চিত বলে হাজার হাজার জনসাধারনের অভিযোগ রয়েছে। নিয়ম অনুযায়ী পশু জবাই করার কিছু নিয়ম নীতি রয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য পশু জবাই করার লাইসেন্স, গরম পানি, পশু রাখার শেড, পশুর রেস্টরুম, জবাই শেড, জবাই করার পর পরীক্ষাগার, ডাক্তার, ইন্সপেক্টর, জবাই করার হুজুর, ক্লিনার গার্ড ও মাংসের গায়ে সিল থাকতে হবে। বিত্তিপাড়া বাজারে কনো কসাইখানা নেই এবং জঘন্য পরিবেশ বিরাজ করছে।