মোল্লাতেঘড়িয়ায় ক্ষমতার জোর দেখিয়ে ভবন নির্মাণের অভিযোগ সাইদুলের উপর

0
870

সৌরভ শাহরিয়ার,গড়াইনিউজ২৪.কমঃ কুষ্টিয়া মোল্লাতেঘড়িয়ায় ক্ষমতার জোর দেখিয়ে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে একতা ডায়াগনষ্টিক সেন্টারের স্বতাধিকারী সাইদুল ইসলাম (৪৫) এর উপর। এই বিষয়ে কুষ্টিয়া মডেল থানাতে একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার ।

সুত্রে জানা যায়, সাইদুল আড়র সীমানায় ৪ বছর পূর্বে সাড়ে ৭ কাঠা জমি ক্রয় করে। গত ৪ মাস ধরে উক্ত জমিতে সাইদুল কোন চলাচলের রাস্তা না রেখে ৭ তলা বিশিষ্ট ফাউন্ডেশন সাড়ে ৫ হাজার স্কয়ার ফিট বাড়ি নির্মাণ করছে। যার ফলে সাইদুল উক্ত বাসা বাড়ি নির্মাণ করার জন্য প্রায়োজনীয় সকল মালামাল অভিযোগের বাদি সোহাগের সীমানায় রাখছে এবং সকল মিস্ত্রীগণ সীমানার অবস্থান করে উক্ত বাসা বাড়ির কাজ সম্পন্ন করছে। সেই সাথে উক্ত বাসাবাড়ির পানি বালি সহ সকল প্রকার ময়লা-আবর্জনা তাদের বাড়িতে প্রবেশ করছে। যার কারণে সাইদুল কে সরল বিশ্বাসের জানাইলেও কোন প্রতিকার পাননি তারা। এমনকি মারমুখী হয়ে তেড়ে গিয়েছিলেন তাদের উপর এবং সোহাগের গালে একটি থাপ্পর দেন বলেও জানানো হয় অভিযোগে। এমনকি সাইদুল ইসলাম বলেন যে, আমি বিভিন্ন জায়গায় টাকা পয়সা খরচ করে অনুমতি নিয়েছি সুতরাং তোদের মত লোকদের কথায় আমি পিছপা হব না। এই বিষয়ে সাইদুলের সাথে কথা বল্লে তিনি জানান, আপনারা সরেজমিনে গিয়ে দেখে আসেন, এর বেশি আমি কিছু বলতে চাইনা ।