কুষ্টিয়ায় বহলবাড়ীয়া ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা !

0
1682

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া জেলার মিরপুর থানার বহলবাড়ীয়া ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, যেন দেখার কেউ নেই। জানা যায়, বহলবাড়ীয়া ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রাজেনা আক্তার নিয়মিত অফিস করে না। আর সে কারনে জনগন পাচ্ছে না সাধারন সেবা। সূত্র মতে জানা যায়, শনিবার থেকে বৃহঃপ্রতিবার সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত অফিস সময় থাকলেও কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রাজেনা আক্তারকে পাওয়া যায় না। মাননীয় প্রধান মন্ত্রী জননেএী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গঠনে গ্রামীন জনগণের দৌড়গোরাই সাস্থ্য সেবা দিতে ইতোমধ্যে ১২,৮২৫টি কমিউিনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন। জনগণ পাচ্ছে বিনামূল্য বিভিন্ন ধরনের ঔষধ। বর্তমানে প্রায় নয়শত কমিউনিটি ক্লিনিকে স্বাভাবিক ডেলিভারী সেবা দেওয়া হচ্ছে। শুধুমাত্র তদারকির অভাবে মিরপুর থানা বহলবাড়ী কমিউনিটি ক্লিনিক প্রায় দিনই বন্ধ থাকছে। অফিস বন্ধের কারন অনুসন্ধান করতে গেলে পাওয়া যায় সাবেক সিভিল সার্জন অফিসার মোস্তাফিজুরের স্বজন প্রীতি। আর এরই কারনে বহলবাড়ীয়া ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রাজেনা আক্তার তার মন গড়া নিয়মে চলাফেরা করেন। কোন রকম সরকারি নিয়মনীতি না মেনে তার মনগড়া নিয়মে কমিউনিটি ক্লিনিক পরিচালনা করেন। আর এরই কারনে সাধারন জনগন সেবা থেকে বঞ্চিত হচ্ছে।