সুন্দরবনে বনদস্যু জোনাব বাহিনীর আটক ২ দস্যু অস্ত্র-গুলি উদ্ধার

0
1767

এস.এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে, গড়াইনিউজ২৪.কম:: সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ছোট কলাগাছিয়া সংলগ্ন পশুরতলা খালে অভিযান চালিয়ে বনদস্যু জোনাব বাহিনীর দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-৮। এসময় ঘটনাস্থল থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আজ সোমবার সকাল ৭টার দিকে তাদের আটক করা হয়। র‌্যাব বরিশাল-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান আটককৃতরা হলেন- শ্যামনগর উপজেলার কালি গ্রামের শামসুর মোড়লের ছেলে আব্দুর রহিম মোড়ল ও খুলনা জেলার পাইকগাছা থানার রামনগর গ্রামের মোমিন মোড়লের ছেলে অজিহার মোড়ল। পরে অস্ত্র ও গুলিসহ তাদেরকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।এ সময় দস্যুদের ব্যবহৃত ১৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র এবং ৯৮ রাউন্ড গুলি পাওয়া যায়। র‌্যাব-৮ এর সহকারি পুলিশ সুপার হাফিজুল ইসলাম জানান, সকালে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জোনাব বাহিনীকে ধরতে পশুরখাল এলাকায় যায়। র‌্যাব সদস্যরা ওই এলাকায় পৌঁছালে বনদস্যুরা র‌্যাবের ওপর গুলি চালাতে থাকে। এসময় র‌্যাবও পল্টা গুলি শুরু করে। উভয় পক্ষের অর্ধশতাধিক রাউন্ড গুলিবিনিমরে পর জোনাব বাহিনী পিছু হটে। এক পর্যায়ে র‌্যাবসদস্যরা জোনাব বাহিনীর দু’সদস্যকে আটক করা হয়। তিনি জানান, এসময় তাদের কাছ থেকে ২টি একনলা বন্দুক, ১টি দো-নলা বন্দুক, ১টি ওয়ান শুটার গান, ১টি পিস্তল ও ১৫ রাউন্ড গুলি জব্দ করা হয়। পরেঅস্ত্রসহ দুই বনদস্যুকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। আটককৃতরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের রহিম মোড়ল ও খুলনার পাইকগাছার অজিহার মোড়ল। সোমবার দুপুর ১২টার দিকে তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।