সৈয়দ শামসুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

0
1484
গড়াইনিউজ২৪.কম:: সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক জানিয়েছেন। আজ মঙ্গলবার বিকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সৈয়দ হক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সৈয়দ শামসুল হকের মৃত্যু দেশের সাহিত্য সংস্কৃতি জগতের অপূরণীয় ক্ষতি। তার কাছে বাঙালি, বাংলাদেশ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এক অভিন্ন সত্তা।
প্রধানমন্ত্রী বলেন, তিনি তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে আমৃত্যু মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন। তার অসংখ্য কবিতা, প্রবন্ধ ও গানসহ সাহিত্যকর্ম বাঙালি জাতির জন্য ভবিষ্যৎ পাথেয় হয়ে থাকবে। ফুসফুসে জটিলতার জন্য শামসুল হক চিকিৎসা করাতে যুক্তরাজ্যে গেলে ক্যান্সার ধরা পড়ে। লন্ডনের রয়্যাল মার্সডেনে চিকিৎসা নেন। পরে চিকিৎসকরা তার আশা ছেড়ে দেন। সৈয়দ হক দেশে ফিরে আসেন ১ সেপ্টেম্বর। পরে তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। গত ১০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শামসুল হককে হাসপাতালে দেখে এসে তার চিকিৎসার ব্যয়ভার নেওয়ার ঘোষণা দেন।