
ঢাকা অফিস, গড়াইনিউজ২৪.কম:: প্রশ্নফাঁসের ঘটনায় যাদের নাম উঠে এসেছে, তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নিতে প্রস্তুত বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।
তিনি বলেন, যে অপরাধ করার অভিযোগ উঠেছে, তা যদি প্রমাণ হয়; তাহলে পিএসসির এখতিয়ারে আছে—এমন সব ধরনের সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত। এক্ষেত্রে আমরা কাউকে ছাড় দেবো না। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে পিএসসি ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশ্বাস দেন।






















