ভেড়ামারায় সাংবাদিক মিন্টুর উপর হামলা: থানায় মামলা দায়ের

0
532

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক লালন কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোলাপ নগর বাঙ্গাল পাড়ার মৃত রহিম মীর এর ছেলে মোঃ মিন্টু সাংবাদিক এর উপর পুর্ব শত্রুতার জের ধরে প্রান নাশের উদ্দেশ্য হামলার ঘটনা ঘটেছে।
তথ্য অনুসন্ধানে জানা যায় ভেড়ামারা উপজেলার গোলাপনগর বাঙ্গাল পাড়ার মৃত্যু রহিম মীরের ছেলে দৈনিক লালন কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মিন্টুকে হত্যার উদ্দেশ্যে কতিপয় সন্ত্রাসী লাঠি সোটা লোহার রড লোহার পাইপ,হাতুড়ি, হাঁসুয়া, রামদা ইত্যাদি দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে গত ২৫শে এপ্রিল ২০২৩ সন্ধ্যা ৬.০০ ঘটিকার সময় মিন্টুর বসত বাড়িতে হামলা করে। অভিযোগ সুত্রে জানা যায়, ঘটনার দিন সন্ত্রাসী ১.মোঃ মাহবুব (৫৫)পিতা মোঃ মতিয়ার মাস্টার ২.মোঃ রবিন (২৪)পিতা মোঃ ইউসুফ মন্ডল ৩.মোঃ মাহিম(২৩) ৪.মোঃ শান্ত (২৬)উভয় পিতা মোঃ মাহবুব মন্ডল ৫.মোঃ বাপ্পি (২৫)পিতা মোঃ জামাল প্রধান ৬.মোঃ সাইফুল (৩৪)পিতা মৃত্যু শাজাহান ব্যাপারী ৭.মোঃ হাবিব (২৭)পিতা মোঃ কুদ্দুস মন্ডল ৮.মোঃ মুসা(৩৬) পিতা মোঃ শহিদুল মন্ডল, ৯.মোঃ লিটন (৪০)পিতা মোঃ মতিয়ার মাস্টার, ১০.মোঃ রুবেল (৩০)পিতা মোঃ জালাল উদ্দীন, ১১.মোঃ বাবু(৩৬)পিতা মোঃ সুবান মন্ডল, ১২.মোঃ ফারুক মন্ডল (৪০)পিতা মোঃ গনী মন্ডল (সর্বসাং গোলাপ নগর বাঙ্গাল পাড়া)মিন্টুর বসতবাড়ি তে হামলা করে ভাংচুর করে এবং বাড়িতে অবস্থান কারী নারী পুরুষের উপর হামলা করে এবং বাড়ীর আসবাব পত্র ভাংচুর ও লুটপাট চালায় এসময় উপস্থিত মহিলারা বাধা দিতে গেলে তাদের কেও চুলের মুঠি ধরে টানা হ্যাচরা করে এমনকি হাতুড়ি দিয়ে পিটায়। এ সময় হামলা কারীরা বাড়ির সমস্ত মালামাল (আনুমানিক ১,৫০,০০০/- মুল্যের সমপরিমান )ভাংচুর করে এবং এলোপাতাড়ি পিটিয়ে আহত করতে থাকলে জীবন বাঁচাতে মিন্টুর বাড়ির লোকজন এর চিৎকার চেঁচামেচিতে আশপাশের জনগণ ঘটনাস্থলে ছুটে এসে তাদের কে সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে সাংবাদিক মিন্টু বাদী হয়ে ভেড়ামারা থানায় অভিযোগ দায়ের করেছেন। দৈনিক লালন কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মিন্টুর উপর হামলা কারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান লালন কন্ঠ পত্রিকা পরিবার।