

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া থেকে প্রকাশিত জনবহুল পত্রিকা দৈনিক লালন কন্ঠের সম্পাদক মোঃ আনারুল ইসলাম স্বাধীনের একমাত্র কন্যা ও কুষ্টিয়ার সাবেক জেলা প্রশাসক এবং বর্তমানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ আসলাম হোসেন এর নাতনী মোছাঃ অহনা আফরিন(কথা) গোল্ডেন জিপিএ ৫ নিয়ে এস.এস.সি পরীক্ষায় উর্ত্তীর্ন হওয়ায় দৈনিক লালন কন্ঠ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক লালন কন্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আতিকুর জামান ছন্দ, সিনিয়র সহকারী সম্পাদক মোঃ সেলিম রেজা সালাম, সহকারী সম্পাদক মোঃ আলমগীর হোসেন, স্টাফ রিপোর্টার মোঃ আতিক হাসান সবুজ, স্টাফ রিপোর্টার বিজয় ইসলাম, স্টাফ রিপোর্টার রাহুল আহমেদ, রুবেল মল্লিক সহ দৈনিক লালন কন্ঠ পত্রিকা পরিবার। শুভেচ্ছা বার্তায় বলেন একজন সংবাদ কর্মির সন্তানের এই ফলাফলে আমরা সন্মানীত ও গর্বিত। আমরা কামনা করি আগামীতে আরও ভালো ফলাফল অর্জন করে আমাদের এমনকি কুষ্টিয়া বাসির তথা কুষ্টিয়ার সকল সাংবাদিকদের মুখ উজ্জ্বল করে দৃষ্টান্ত রাখবে বলে আমরা বিশ্বাস করি। পরিশেষে দৈনিক লালন কন্ঠ পত্রিকা পরিবারের পক্ষ থেকে কুষ্টিয়ার সর্বস্তরের মানুষের কাছে সাংবাদিক কন্যা মোছাঃ অহনা আফরিন কথা’র জন্য দোয়া প্রার্থনা করেন যাতে আগামী জীবনে এভাবেই সুন্দর ফলাফল উপহার দিয়ে সকলের মুখ উজ্জ্বল করতে পারে।
























