
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গতকাল বৃহ¯প্রতিবার সকালে রেলগেটস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মকলেছুর রহমান বাবলু, বিএনপি নেতা আক্তারুজ্জামান, জাহিদুল ইসলাম বিশ্বাস, এসএম ফজলুর রহমান, আতাউর রহমান পাতা, ইসলাম হোসেন জুয়েল, আজিজুর রহমান শাহিন, আনোয়ার হোসেন জনি ও আক্তার হোসেন নিফাসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। রেলগেটস্থ দলীয় কার্যালয়ের সামনে দিন ব্যাপী মাইকে দলীয় ও জাতীয় সংগীত বাজানো হয়। দুপুরে মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়। বিকেলে পূর্ব নির্ধারিত অনুষ্ঠানের মধ্যে আলহাজ্ব খায়রুজ্জামান বাবু বাসটার্মিনালের কেন্দ্র্রিয় শহিদ মিনারে পথসভার আয়োজন করেন। একে একে বিএনপির নেতাকর্মীরা শহিদ মিনারে উপস্থিত হতে থাকেন। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ৯০ এর গণছাত্র আন্দোলনের অকুত ভয় সৈনিক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মকলেছুর রহমান বাবলু, আক্তারুজ্জামান আক্তার, জাহিদুল ইসলাম বিশ্বাস, এসএম ফজলুর রহমান, আতাউর রহমান পাতা, ইসলাম হোসেন জুয়েল, আজিজুর রহমান শাহিন, আনোয়ার হোসেন জনি, ইমরুল কায়েস সুমন, জাকির হোসেন জুয়েলসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ শান্তিপূর্ণ ভাবে উপস্থিত হন।
এসময় ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই তালুকদারসহ একদল পুলিশ শহিদ মিনারে গিয়ে পথসভার কার্যক্রম বন্ধ করতে বলেন। উপস্থিত নেতাকর্মীরা বলেন, আমাদের র্যালী করার অনুমোতি না দেয়ায় আমরা শান্তিপূর্ণ ভাবে শহিদ মিনারে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পথসভার আয়োজন করেছি, এখানে কেন বাঁধা দেয়া হচ্ছে। আওয়ামীলীগকে হাজার হাজার মানুষ নিয়ে রাজপথে মিছিল করার অনুমোতি দেয়া হয় আর বিএনপির শান্তিপূর্ণ পথসভায় বাঁধা কেন। এসময় উপস্থিত নেতাকর্মীরা উত্তেজিত হয়ে শ্লোগান দিতে থাকেন।

























