কুষ্টিয়ায় “মৌবন সুইটস”কে ভ্রাম্যমান আদালতের জরিমানা

0
4287

কুষ্টিয়া অফিস:: কুষ্টিয়া শহরের বিভিন্ন খাবারের হোটেল ও মিষ্টির দোকানে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে শহরের বিভিন্ন খাবার হোটেল ও মিষ্টির দোকানে অভিযান চালানো হয়। এসময় খাদ্যে ভেজাল ও ওজনে কম দেওয়ার অভিযোগে শহরের অভিজাত মিষ্টি বিপনী “মৌবন সুইটস”কে পনের হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. মাজহারুল ইসলাম। এসময় তিনি জানান, খাদ্যে ভেজালরোধে জেলা প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালনা করা হয় শহরের বিভিন্ন খাবার ও মিষ্টির দোকানে। এসময় বিএসটিআই, অধ্যাদেশ-১৯৮১ ও বিএসটিআই, অধ্যাদেশ-২০০১ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে শহরের অভিজাত মিষ্টি বিপনী “মৌবন সুইটস”-কে দই -এর ওজনে কম দেওয়া এবং অন্যান্য আইন লঙ্ঘনের দায়ে মোট পনের হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় খুলনা বিভাগীয় বিএসটিআই এর পরিদর্শক আব্দুর রাকিবসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।