কুষ্টিয়ায় ছিন্নমূল মানুষের পাশে সব সময় আতাউর রহমান আতা!

0
2766
কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা: ছবি: গড়াইনিউজ২৪.কম

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা সকলকে করোনাভাইরাস থেকে সতর্ক থাকার আহ্বান জানান। কুষ্টিয়াবাসীর প্রতি অনুরোধ ঘর থেকে কেউ বের হবেন না, ঘরে থাকুন সুস্থ থাকুন, সন্তান ও পরিবারকে সুস্থ রাখুন। প্রথমত ঘরে থাকুন বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাবেন না, ঘর থেকে বের হলেই মাক্স ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, ঘনঘন সাবান দিয়ে হাত ধুতে হবে। কোন জিনিস স্পর্শ করার আগে ও পরে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। মুখ ঢেকে হাছি ও কাশি দিতে হবে। শরীরে ঠান্ডা কাশি জ্বর দেখা দিলে বাড়ি থেকে বের না হয়ে একা একা থাকবেন। কুষ্টিয়া সদর উপজেলা ও শহরে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন ও তার জন্য বিভিন্ন এলাকায় লিফলেট ফেস্টুন বিতরণ ও উপজেলার পক্ষ থেকে করোনা ভাইরাস সম্পর্কে গণসচেতনতা করার লক্ষ্যে মাইকিং অব্যাহত রয়েছে। স্থানীয় বড় বড় হাট বাজার বন্ধ করা হয়েছে, বিশেষ করে কুষ্টিয়া বালিয়াপাড়া পশুহাট। বাজারগুলোতে বিভিন্ন খোলা মাঠে স্থানান্তর করা হয়েছে যাতে জনসাধারণ সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে পারে। কর্মহীন গরিব দুঃখী অসহায় মানুষের মধ্যে মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে যাচ্ছে কুষ্টিয়া সদর উপজেলা ১৩ টি ইউনিয়ন ও শহরের ২১ ওয়ার্ডের সরকারি ত্রাণ দুইবার করে প্রদান করা হয়েছে। প্রতিটি ইউনিয়নের সরকারের ত্রাণ দেওয়া হয়েছে ৪৫০ জনকে এবং শহরের প্রতিটি ওয়ার্ডে দেওয়া হয়েছে ২০০ পরিবারকে। এভাবে পরপর দুইবার সরকারের ত্রাণ দেওয়া হয়েছে কুষ্টিয়া সদর উপজেলার পক্ষ থেকে ২০ টন চাল ১০ কেজি প্যাকেট করে কুষ্টিয়া শহরের ২১টি ওয়ার্ড ও সদর ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়। এই বিতরণ অব্যাহত রয়েছে, যদি কেউ গোপনে ফোন করে বলে যে তার পরিবারে খাবার নাই তাহলে তার নাম পরিচয় গোপন রেখে খাবার পৌঁছে দেয়া হচ্ছে। কোভিড-১৯ করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে এলাকায় রিকশা চালক অটো রিক্সা চালক ও ভ্যানচালককে ২০০০ মাক্স প্রদান করা হয়েছে। এছাড়াও বিদেশ ফেরত ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ফেরত কেউ এলাকায় আসলে তাদেরকে ১৪ দিনের হোম কোয়ারেন্টনে রাখা হয়। বাস টার্মিনাল রেলস্টেশনসহ বিভিন্ন এলাকায় ছাত্রলীগের ছেলেরা সাবান পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেছে ও হাসপাতালে জীবাণুনাশক স্প্রে করছে। কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাননীয় এমপি মাহবুব উল আলম হানিফের নিজ ওয়ার্ডে গতকাল ৭০০ পরিবারের মধ্যে ১০ কেজি চাউল, আলু বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হয়। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের প্রাণকেন্দ্রে আমাকে (আতাউর রহমান আতা) তদারকি করা লাগে। কুষ্টিয়া জেলা প্রশাসক কল্যাণ তহবিল সদর এমপি মাহবুবুল আলম হানিফ আর্থিক অনুদান প্রদান করেছেন। তিনি এই করোনা ভাইরাস এর সময় ঢাকা থেকে পরপর দুইবার নির্বাচনী এলাকায় এসে সকলের খোঁজখবর নিয়েছেন। কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা আরও জানান আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কুষ্টিয়া শহরের ২১ টি ওয়ার্ডের রয়েছে ওএমএস এর ১০ টাকা কেজি দরে চাল বিক্রয় ডিলার রয়েছে ১৮ টি। কুষ্টিয়া সদরে ওএমএসের মাধ্যমে এখানে প্রায় ৯০০ পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি করে আওয়ামী লীগ ও তার সহযোগী নেতাকর্মীরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। বাংলাদেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফের সঠিক দিক নির্দেশনায় এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।