
রাজবাড়ী পাংশা প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: রাজবাড়ি জেলার কালুখালি উপজেলায় শাওরাইল ইউনিয়নের বড় পাতুরিয়া গ্রামের শিশু কন্য শাপলা (৬) পিতা শহিদ গতকাল আনুমানিক দুপুর ২টার সময় কালাই তোলার নাম করে ঐ একই গ্রামের বাসিন্দা হামেদ আলী (৭০) পিতা মৃত কেসমত মোল্লা পার্শবর্তী মাঠে নিয়ে যায় এবং পাশবিক নির্যাতন চালায় এবং উপর্যপুরি ধর্ষন করে। গুরুতর আহত অবস্থায় আজ বৃহ:প্রতিবার সকাল ৯.৩০ মিনিট এ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার আঞ্জুয়ারা সুমি ও ডাক্তার অমিত প্রাথমিকভাবে ধর্ষন হয়েছে বলে ধারনা করে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ধর্ষিত শিশুটিকে রাজবাড়ী সদর হাসপাতালে দ্রুত স্থানান্তরিত করতে বলা হয়। লম্পট হামেদ আলীর প্রতিবেশীরা বলেন, তার চরিত্র ভাল না। তিনি এখন পর্যন্ত তিনটি বিবাহ করেছেন যার দুই স্ত্রী মৃত। অসুস্থ শাপলাকে সিনিয়র সার্কেল এস পি ফজলুর করিম এবং পাংশা থানা ইনচার্জ মোফাজ্জেল হোসেন হাসপাতালে মেয়েটির সঙ্গে দেখা করেন এবং কথা বলেন। এ বিষয়ে কালুখালি থানা অফিসার ইনচার্জ নূরে আলম ফকিরকে ফোনে বিষয়টি অবগত করলে তিনি বলেন যত দ্রুত সম্ভব তদন্ত সাপেক্ষে আমার আইনগত ব্যবস্থা নেব।

























