
মাসুদ করিম, মেহেরপুর থেকে, গড়াইনিউজ২৪.কম:: সোমবার সকালে মেহেরপুর পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল হলরুমে মেহেরপুরে ৩ দিন ব্যাপী গ্রামীন নারী উদ্দ্যোক্তাদের দক্ষতা বিকাশ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর (বিডব্লিউসিসিআই) বাস্তবায়নে জীবন জীবিকা র্নিভর প্রযুক্তি ভিত্তিক ব্যবসা নির্বাচন প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন মেহেরপুর পৌরসভার ১,২,৩ নং সংরক্ষিত মহিলা কমিশনার মনোয়ারা খাতুন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুজিবনগর খবর ডট কমের বার্তা সম্পাদক, মেহেরপুর ব্যান্ড এসোসিয়েশন সভাপতি, আশ্রয় সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক, ভিজিট মেহেরপুরের চেয়ারম্যান এম.এ হাসান সুমন, বিসিকের সাবেক ডিজিএম মোস্তাফিজুর রহমান, বিডব্লিউ সিসিআই’র প্রশিক্ষক জাহাঙ্গীর হোসেন। ৩০জন নারী উদ্দোক্তারা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

























