
গড়াইনিউজ২৪.কম::আজ রবিবার সকাল ৯.৩০ মিনিটে বাবর আলী গেটে অবস্থিত কুষ্টিয়া জেলা রিপোটার্স ক্লাবের অফিসে কুষ্টিয়া জেলা রিপোর্টাস ক্লাবের জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা রিপোটার্স ক্লাবের সহ-সভাপতি আশরাফ আলীর সভাপত্বিতে অনুষ্ঠিত মতবিনিময় সভার শুরুতেই, সারা দেশের নির্যাতিত ও নিহত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও মতবিনিময় সভায় ক্লাবের উন্নয়ন ও সুষ্ঠভাবে ক্লাবের কার্যক্রম পরিচালনার করার বিষয় এবং মহান ২১শে ফেব্রুয়ারীর আয়োজন নিয়ে আলোচনা করা হয়। উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ গোলাম মওলা, সাধারন সম্পাদক হাসিবুর রহমান রুবেল ও যুগ্ম-সাধারন সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ।

























