
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা, গড়াইনিউজ২৪.কম:: সকল জল্পনা-কল্পনার অবসান শেষে ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে গত শনিবার (১৭ ডিসেম্বর) ভোটারদের সরব উপস্থিতিতে আনন্দঘণ পরিবেশে নির্বাহী সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সমিতির অফিস কক্ষে ঈশ্বরদী শিল্প ও বনিক সমিতির নির্বাচিত প্রতিনিধিদের শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু।
ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাচনে দায়িত্বরত প্রধান নির্বাচন কমিশনার হায়দার আলীর সভাপতিত্বে শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইসাহক আলী মালিথা। এছাড়া আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার হাবিবুর রহমান, অ্যাডভোকেট মনোয়ার হোসেন স্বপন, আব্দুল লতিফ ও এনামুল হক জিন্নাহ সাংবাদিক জাহাঙ্গীর আলম, শেখ মহসিন ও মহিদুল ইসলাম। বক্তব্য রাখেন নব-নির্বাচিত সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি ইউনুস আলী মিন্টু, নির্বাহী সদস্য কে এম আবুল বাসার, আনোয়ার হোসেন জনি, সেলিম আহমেদ ও মেহেদী হাসান লিখন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন আলাউদ্দিন আহমেদ, হাসানুজ্জামান, সেলিম সরদার ও আব্দুল বাতেন। ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন লিয়াকত আলী কনক ও ওবায়দুর রহমান পুলক। ১৭ ডিসেম্বরের নির্বাচনের আগে বিনাপ্রতিন্দ্বিতায় শফিকুল ইসলাম বাচ্চু সভাপতি ও ইউনুস আলী মিন্টু সহ-সভাপতি নির্বাচিত হন।
বক্তারা বলেন, কষ্ট করলেই কৃষ্ট মিলে। যারা এবারের নির্বাচনে পরাজিত হয়েছেন তারা হাল ছাড়লে চলবে না। ভোটারদের সাথে আপনাদের সম্পর্ক নির্বাচনের পূর্বের অবস্থায় বজায় রাখতে হবে। নির্বাচিতদের উদ্দেশ্যে বলেন, যারা এবারের নির্বাচনে ব্যবসায়ীদের ভোটে বিজয়ী হয়েছেন আপনাদের অনেক দায়িত্ব রয়েছে। ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট সকল কাজে তাদেরকে সহযোগিতা করতে হবে। শিল্প ও বণিক সমিতির উন্নয়নে সকলকে একত্রিত ভাবে কাজ করতে হবে। বাজারের ব্যবসা প্রতিষ্ঠানকে রাতে সুরক্ষিত রাখতে হলে কেচি গেটের প্রয়োজন রয়েছে।

























