আলমডাঙ্গা পৌরসভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

0
1567

তানভির আহমেদ সোহেল, গড়াইনিউজ২৪.কম:: চুয়াডাঙ্গার- আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে সারা দেশের ন্যায় আলমডাঙ্গার পৌরসভার উদ্যোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার আনুষ্ঠানিক ভাবে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াইয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনু। সে সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ সদর উদ্দিন ভোলা, প্যানেল মেয়র-২ জহুরুল ইসলাম স্বপন, পৌর কাউন্সিলর আলাল উদ্দিন, কাজী আলী আজগর সাচ্চু, আব্দুল গাফ্ফার, মতিয়ার রহমান ফারুক, জাহিদুল ইসলাম, ফারুক হোসেন, মামুন অর রশীদ হাসান, পৌর কর্মচারী আশরাফ আলী, মিজানুর রহমান, হাফিজুর রহমান, পরেশ কুমার আচার্য্য বাকিব উদ্দিন টুলুসহ স্থানীয় সূধীজন। সার্বিক দায়িত্বে ছিলেন টিকা পরিদর্শক বিল্লাল হোসেন। আলমডাঙ্গা পৌরসভার ২৪টি স্থায়ী টিকা কেন্দ্রে, ৫ টি ভ্রাম্যমাণ কেন্দ্রে ও ৯টি অতিরিক্ত কেন্দ্রে ১৬৬ জন সেচ্ছাসেবক ও ৭০ জন পৌর কর্মচারীর মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সি শিশু ও ১ থেকে ৫ বছর বয়সী ৪ হাজার ৫ শ ১৫ জন শিশু লক্ষ্যমাত্রায় ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়।