কুষ্টিয়া দৌলতপুরে নদীতে ডুবে এক জনের মৃত্যু

0
3134

দৌলতপুর প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বৈরাগীরচর গ্রামের আক্কাস মন্ডলের ছেলে রাহেন(২৫) আজ সকাল ১১:৩০ মিনিটে পদ্মা নদীতে মাছ ধরতে যেয়ে নদীতে ডুবে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে তাকে আশঙ্কা জনক অবস্থাতে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কর্তব্যরত চিকিৎসক ডা.নিগার সুলতানা জানান পথিমধ্যেই তার মৃত্যু হয়। উল্লেখ্য জেলেরা স্যালো চালিত নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যান। তাদের গায়ে কোনো লাইফ জ্যাকেট বা জীবন রক্ষার্থে কোনো কিছুই থাকে না তাদের কাছে। এই নদীতে মাঝে মধ্যেই পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব সময় উদাসিন।