
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো নেতাদের তালিকাটা নেহায়েৎ ছোট নয়। এর মধ্যে যে কয়জন সফল হয়েছেন, তাঁদেরই একজন ইয়াসির আরাফাত অর্ণব। বাংলাদেশ ছাত্রলীগ সহ কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দের কাছে তিনি অর্ণব নামেই পরিচিত। সবার কাছে অত্যন্ত জনপ্রিয় এই ইয়াসির আরাফাত অর্ণব আজ (৩ জুলাই) আজ জন্মদিন।
পারিবারিক সূত্রেই তিনি বেড়ে উঠেছেন ঢাকায়। তাঁর বাবা বাংলাদেশ আওয়ামী লীগ কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজুর প্রথম সন্তান। সে হিসেবে রাজনীতি ও শিক্ষা ক্ষেত্রে দুটোতেই দক্ষতা অর্জন করেছেন অর্ণব। অর্ণবের জন্মদিনে তার পরিবার ও শুভাঙ্খীদের পক্ষ থেকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।

























