দেশের পথে প্রধানমন্ত্রী

0
851
ছবি: ফোকাস বাংলা

ঢাকা অফিস, গড়াইনিউজ২৪.কম:: ভারতে চার দিনের সরকারি সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ‘প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়।’ কাল্লা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। ফ্লাইটটি বাংলাদেশ সময় আজ রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। জয়পুর ত্যাগের আগে প্রধানমন্ত্রী ভারতের রাজস্থানের আজমির শরিফে খাজা গরীবে নেওয়াজ হযরত মঈনুদ্দীন চিশতি (রহ.)-এর দরগা শরীফ জিয়ারত ও প্রার্থনার মাধ্যমে তার চার দিনের সফর শেষ করেন।