ঐতিহ্যবাহী আওয়ামী লীগ পরিবারের সন্তান আরিফুল ইসলাম বাবু!

0
869
বটতৈল ৪ নং ইউনিয়ন আওয়ামী যুবলীগ এর সভাপতি মোঃ আরিফুল ইসলাম বাবু।

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: প্রতিটি মানুষের স্বপ্ন থাকে। কিন্তু স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে প্রতিবন্ধকতা। যে ব্যক্তি এসব প্রতিবন্ধকতা ডিঙিয়ে এগিয়ে যাবেন তিনিই হবেন সফল। আজ এমনই একজন সমাজ সেবক নিয়ে কথা বলব। যিনি অনেক বাধা ও প্রতিবন্ধকতা ডিঙিয়ে এলাকার একজন সফল ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত। তিনি আর কেউ নন। তিনি হলেন কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের একজন জনপ্রিয় মানুষ। কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়ন এর সফল ও জনপ্রিয় ব্যক্তির কথা যদি বলতে চাই, তাহলে বটতৈল ইউনিয়ন এর বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুষ্টিয়া জেলা শাখার বটতৈল ৪ নং ইউনিয়নের সভাপতি আরিফুল ইসলাম বাবু। তিনি সর্বত্র সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাচ্ছেন। তারপরও মানুষের প্রত্যাশা থাকে। তিনি, তাঁর পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকান্ড সঠিক ও সুচারুভাবে বাস্তবায়নের জন্য, সর্বোপরি শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এবং আগামী সম্মেলন ও জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের জয়লাভের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি সমাজসেবক হয়ে এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে সফলও হয়েছেন। সকলের সহযোগিতা পেয়েছেন এবং সহযোগিতার আশাও ব্যক্ত করে চলেছেন। তিনি কোন জনপ্রতিনিধি নন, কিন্তু একজন জনপ্রতিনিধি না হয়েও বিশিষ্ট সমাজসেবক হয়ে সফলতা পাওয়ায় তিনি আজ বটতৈল ইউনিয়নবাসীর কাছে সর্বত্র সম্মানিত ব্যক্তি। তারুণ্যের প্রতীক এ ব্যক্তি তাঁর বয়স ও অভিজ্ঞতা দুটিকেই হার মানিয়েছেন। তাঁর কর্মকান্ডে মনে হয় তিনি নবীন নয়। তিনি প্রবীণ। তার অভিজ্ঞতা রয়েছে অনেক। এসকল সফল মানুষের পেছনে আছে কিছু গল্প, তা অনেকটা রূপকথার মতো। আর সে সব গল্প থেকে মানুষ খুঁজে নেয় স্বপ্ন দেখার সম্বল, এগিয়ে যাওয়ার জন্য নতুন প্রেরণা। আর এই প্রেরণা যুগিয়েছেন বটতৈল ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম বাবুর পিতা দিদার বক্স। আরিফুল ইসলাম বাবুর পিতা দিদার বক্স ১৯৯৬ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আরিফুল ইসলাম বাবুর মামা ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ইউনিয়ন কৃষক লীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আরিফুল ইসলাম বাবু ১৯৯৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত কুষ্টিয়া ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন। ১৯৯৫ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত বটতৈল ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। ২০০৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বটতৈল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ছিলেন। ২০১৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বটতৈল নতুন পাড়া মসজিদ, মাদরাসা, গোরস্থান ও ঈদগাহ কমিটির সাবেক সাধারন সম্পাদক ছিলেন। ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সদর উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির ১নং সাবেক সদস্য ছিলেন। বর্তমানে বটতৈল বাজার কমিটির সহ সভাপতির দায়িত্ব পালন করছেন। বটতৈল ২৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ সভাপতির দায়িত্ব পালন করছেন। ২০১৮ সাল থেকে কুষ্টিয়া জেলা পোল্ট্রি এসোসিয়েশন এর সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও ২০১৬ সাল থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুষ্টিয়া জেলা শাখা বটতৈল ৪ নং ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করছেন আরিফুল ইসলাম বাবু।
কথা বলছিলাম কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের একজন সমাজসেবক ও ৪ নং বটতৈল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম বাবুর রাজনৈতিক ক্যারিয়ার সম্পর্কে।

৪ নং বটতৈল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম বাবু ঐতিহ্যবাহী আওয়ামী লীগ পরিবারের সন্তান হলেও এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন। কৈশর থেকে আরিফুল ইসলাম বাবু বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে বাংলাদেশ আওয়ামী লীগের সকল কর্মকান্ডে নিজেকে আকড়ে ধরে রেখেছেন। স্কুলজীবন থেকে শুরু করে তার কলেজের জীবনে আওয়ামী লীগের সকল দিবস থেকে শুরু করে সকল কর্মকান্ড পালন করে যাচ্ছেন। বটতৈল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম বাবু বলেন, মানুষ বেঁচে থাকে তার কর্মে। আমি বটতৈল ইউনিয়নের মানুষের কাছে সেবক হিসেবে সারা জীবন থাকতে চায়। মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও সংক্রমণ মোকাবিলায় আরিফুল ইসলাম বাবুর উদ্যোগে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা-কর্মীর মাধ্যমে অসহায় কর্মহীন প্রায় ছয়শত পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছেন। সমাজ সেবায় প্রবীণ আওয়ামীলীগ নেতা-কর্মীদের সাথে নিয়ে একত্রে কাজ করে যাচ্ছেন আরিফুল ইসলাম বাবু ও তার পরিবার। জানা গেছে, বিশিষ্ট সমাজসেবক আরিফুল ইসলাম বাবুর পিতা দিদার বক্স একজন প্রবীণ আওয়ামীলীগ নেতা ছিলেন। আরিফুল ইসলাম বাবু জানান, আমি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবে রুপ দিতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি’র হাতকে শক্তিশালী করতে নিরলস ভাবে এলাকার উন্নয়নে কাজ করে যাবো।