কুষ্টিয়া ত্রিমোহনীতে ইয়াবা সম্রাট হালিম’র রমরমা ইয়াবা ব্যবসা!

0
784
হায়দার আলীর পুত্র ইয়াবা সম্রাট আব্দুল হালিম ।

আলমগীর হোসেন:: কুষ্টিয়া পৌরসভার ১৩ নং ওয়ার্ডে এখনও সক্রিয় রয়েছে অনেক মাদক ব্যবসায়ী। নির্বিঘেœ অবাধে বিক্রি করে চলেছে বিভিন্ন প্রকার মাদক দ্রব্য। মনে হচ্ছে এদের বিরুদ্ধে বলার যেমন কেউ নেই, দেখার জন্যেও যেন কেউ নেই। স্থানীয়রা অভিযোগ করে বলেন, পুলিশ ও র‌্যাব লোক দেখানো অভিযান চালিয়ে কিছু মাদকসেবীদের আটক করলেও মূল মাদক ব্যবসায়ীদের আটক করছে না। সম্প্রতি পুলিশ ও র‌্যাব’র মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু হলেও ত্রিমোহনীর বারখাদা কালিতলা পূজা মন্ডপের পাশে বাড়ি হায়দার আলীর পুত্র ইয়াবা সম্রাট আব্দুল হালিম (৩১) ইয়াবা, ফেন্সিডিল, ও গাজার ব্যবসা থেমে নেই। এলাকাবাসীরা ও জনপ্রতিনিধিরা এসব মাদক ব্যবসায়ীদের আটকের ব্যাপারে সহযোগিতা করলেও পুলিশ ও র‌্যাব তাদের ধরছে না এমনটি অভিযোগ এলাকাবাসী, অভিভাবক ও সচেতন মহলের। অনুসন্ধানে জানা যায়, আব্দুল হালিম স্থানীয় কিছু উঠতি বয়সের ছেলে দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে মাদক ব্যবসা পরিচালনা করে যাচ্ছে দীর্ঘদিন। মাঝে মাঝে পুলিশ টহল দিয়েও কোন লাভ হচ্ছে না। আব্দুল হালিম দেদারছে চালিয়ে যাচ্ছে তার ইয়াবা ব্যবসা।
স্থানীয় সূত্র মতে জানা যায়, এই ইয়াবা ব্যবসায়ী আব্দুল হালিম ৫০ পিছের কম ইয়াবা বিক্রি করে না এবং বড় বাজারে তার দোকানে ফেন্সিডিল পাইকারি হিসাবে বিক্রি করে। আগে টাকা দিতে হবে পরে মাল পাবে বলে কিছু ক্রেতারা জানান। স্থানীয়রা অভিযোগ করে বলেন, আব্দুল হালিম নিজে ইয়াবা খাই এবং বিক্রি করে। এই মাদক খাওয়ার প্রতিবাদ করলে তার স্ত্রীকে মেরে ফেলে। এই নিয়ে মামলা চলমান। তারা আরো বলেন আব্দুল হালিম অনেক চালাক, হালিম অনেক সুকৌশল অবলম্বন করে সকাল থেকে অল্প পরিসরে বিক্রি শুরু করলেও সন্ধ্যার পর থেকে পুরোদমে গভীর রাত পর্যন্ত চলে তার এই অবৈধ ইয়াবার রমরমা মাদক ব্যবসা। কুষ্টিয়ার ত্রিমোহনী ১৩নং ওয়ার্ড এ পূর্বে মাদক ব্যবসার যে চেহারা ছিল, সে চেহারাই রয়ে গেছে। বরং কাচাঁ টাকার লোভ সামলাতে না পেরে এবং বেশি লাভের আশায় দিন দিন নিত্য নতুন মাদক ব্যবসার সাথে জড়িয়ে পরছে যুবক ও বয়ষ্ক লোকজন। যার কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়াচ্ছে, ধাবিত হচ্ছে অনাকাঙ্খিত মৃত্যুর দিকে। উঠতি বয়সের স্কুল কলেজের ছাত্ররা নেশাগ্রস্ত হয়ে পরছে এই মাদকের ভয়াল থাবায়। শুধু তাই নয়, স্কুল কলেজে পড়–য়া এ সকল ছাত্ররা এই মাদকের টাকা ম্যানেজ করতে গিয়ে বিভিন্ন রকম অপরাধ মূলক কাজের সাথে জড়িয়ে পড়ছে। আর এই কারনে বেশিরভাগ যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। তাই এই মাদক ব্যবসায়ী আব্দুল হালিম কে আটক করে এলাকার যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে রক্ষা করে মাদকমুক্ত ১৩ নং ওয়ার্ড করার জন্য কুষ্টিয়া পুলিশ সুপার ও র‌্যাব-১২ এর দৃষ্টি আকর্ষন করেছে এলাকার সচেতন মহল।