কুষ্টিয়ায় র‌্যাবের হাতে ৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক গ্রেফতার!

0
665

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু থানা হতে একজন মাদক ব্যবসায়ী ইয়াবার একটি চালান নিয়ে কুষ্টিয়া জেলার ইবি থানাধীন পিয়ারপুর গ্রামে বিক্রয়ের উদ্দেশ্যে আসছে এমন সে আজ একটি মাদক বিরোধী অভিযানে যায় র‍্যাব।
অভিযানে ১৪৬৫ (এক হাজার চারশত পঁয়ষট্টি) পিছ ইয়াবা ট্যাবলেট, যাহার আনুমানিক মূল্য-৭,৩২,৫০০/- (সাত লক্ষ বত্রিশ হাজার পাঁচশত) টাকা, মোবাইল ফোন-০২ টি, সিম-০৩ টি সহ ০১ জন আসামী শ্রী কৌশিক সাহা (৩২), পিতা- শ্রী কমল সাহা, সাং-ভবানীপুর, থানা- হরিনাকুন্ডু, জেলা-ঝিনাইদহ’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ইবি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার ইবি থানায় সোপর্দ করা হয়েছে।