পদ্মায় ধরা পড়ল ৩১ কেজি ওজনের বাঘাইড়

0
773

গড়াই নিউজ২৪.কম::রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাটের অদুরে পদ্মা নদীতে ৩১ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

শনিবার (২৯ মে) ভোর রাতে জয়নাল হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা যায়, মাছটি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে দুলাল মন্ডলের আড়তে বিক্রির উদ্দেশ্যে আনা হয়। পরে নিলামে উঠলে ফেরি ঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ১২৫০ টাকা কেজি দরে মোট ৩৯ হাজার ৩৭৫ টাকায় মাছটি ক্রয় করেন।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, এই বাঘাইড় মাছটি আমি ১২৫০ টাকা কেজি দরে কিনে নিয়ে ১৪০০ টাকা কেজি দরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে মোট ৪৪ হাজার ১০০ টাকায় বিক্রি করে দিয়েছি।

শারমিন আক্তার সোমা/গড়াই নিউজ২৪.কম::