কুষ্টিয়ায় লালন মেলায় ৬৪ জেলার শিল্পীদের নিয়ে লালন সঙ্গীতের আসর

0
1744

গড়াইনিউজ২৪.কম:: এই প্রথম কুষ্টিয়ায় লালন মেলায় ৬৪ জেলার শিল্পীদের নিয়ে বসেছে লালন সঙ্গীতের আসর।লালন সাঁই: মরমি মৃত্তিকার ফসল’ শীর্ষক এক সেমিনারের মধ্যে দিয়ে কুষ্টিয়া শহর সংলগ্ন ছেঁউড়িয়া লালন ধামে লালন শাহ স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় ও জেলা প্রশাসন কুষ্টিয়ার আয়োজনে সাধুসঙ্গ ও লালন গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গতকাল বৃহঃবার অনুষ্ঠানে ১০জন প্রবীণ লালন ভক্ত ও অনুসারীরা দুইদিনের এই লালন মেলার উদ্বোধন করেন অতঃপর আজ শুক্রবার গভীর রাতে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।মানুষ গুরুর দিক্ষা দিতেই লালন শাহের আবির্ভাব ঘটেছিল।সেই সব স্মৃতি ধরে রাখতে বিভিন্ন সময়ে গুরু শিশ্যের মিলনমেলাসহ নানা অনুষ্ঠানমালা নিয়ে মেলা আয়োজন করা হয়।

জানা যায়,দেশের৬৪ জেলার প্রতিশ্রুতিশীল বাউল শিল্পী অংশগ্রহণ করছে।আজ মধ্যরাত পর্যন্ত সারা দেশের বাউল শিল্পী ও স্থানীয় বাউল শিল্পীদের লালন সঙ্গীত পরিবেশনের মাধ্যমে লালন মেলার সমাপ্তি ঘটবে।