হোয়াইটওয়াশের পথে পাকিস্তান

0
2612

গড়াইনিউজ২৪.কম:: ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচেও বাজেভাবে হেরে গেছে পাকিস্তান। বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৪৭ রান করে পাকিস্তান। জবাবে ৪৮ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। এদিন বেয়ারস্টোর সঙ্গে ১০৩ রানের জুটি গড়া অলরাউন্ডার স্টোকস ৭০ বলে করেন ৬৯ রান। মইনের সঙ্গে ৫০ রানের জুটি গড়ে ফেরেন বেয়ারস্টো। ৮৩ বলে চারটি চার ও একটি ছক্কায় ৬১ রান করেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেওয়া মইন অপরাজিত থাকেন ৪৫ রানে। সে সময় উইকেটে তার সঙ্গে ছিলেন ডেভিড উইলি। এর আগে আজহার ও ইমাদ ওয়াসিম ছাড়া আর কেউ ভালো করতে না পারায় লড়াইয়ের পুঁজি পায়নি পাকিস্তান। অর্ধশতক ছুঁতে পেরেছেন কেবল অধিনায়ক আজহার ও অলরাউন্ডার ইমাদ। বাকিদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ২৪ রান সামি আসলামের। সর্বোচ্চ ৮০ রান করেন আজহার। তার ১০৪ বলের ইনিংসটি গড়া ৫টি চার ও দুটি ছক্কায়। অষ্টম উইকেটে সর্বোচ্চ ৫৬ রানের জুটি গড়ে পাকিস্তান। যেখানে হাসান আলির অবদান ৯ রান। ৪১ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৫৭ রানে অপরাজিত থাকেন ওয়াসিম।