ঈদুল ফিতর উপলক্ষে আমজাদ হোসেন রাজুর শুভেচ্ছা!

0
682
বাংলাদেশ আওয়ামী লীগ কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন রাজু। ছবি: গড়াইনিউজ।

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: দীর্ঘ একমাস সিয়াম সাধনার পরে মুসলমানগণ পালন করে থাকেন তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। মুসলিম দেশগুলোতে এই দিনটি পালিত হয় নানা উৎসব ও আয়োজনের মধ্যদিয়ে। দেশ ও সংস্কৃতির বৈচিত্র্যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এ দিনটি পালনে লক্ষ্য করা যায় আনন্দঘন সব আয়োজন। কোথাও যেন আনন্দের কমতি নেই। এটি যে আনন্দের দিন শাওয়ালের বাঁকা চাঁদ মুসলিম মিল্লাতকে যেন তা-ই জানান দিয়ে যায়। তাই আনন্দে মাতোয়ারা হয় পুরো মুসলিম বিশ্ব। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ কুষ্টিয়াবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন রাজু। মোঃ আমজাদ হোসেন রাজু বলেন, ভয়াবহ করোনা মহামারীর মধ্যেই বিগত দুটি ঈদুল ফিতর উদযাপন করতে হয়েছিল। করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছিল মানুষের জীবন ও জীবিকা। বর্তমানে দেশে করোনা সংক্রমণের হার অনেক কমে এসেছে। জীবনযাত্রাও স্বাভাবিক হয়ে এসেছে। তবে ভবিষ্যৎ সংক্রমণ বৃদ্ধি রোধ করতে আমাদের সতর্ক থাকতে হবে এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যাতে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, সেজন্য মানবতার মুক্তির দিশারি হিসেবে ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য দিকে দিকে ছড়িয়ে পড়–ক, ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যৈ পবিত্র ঈদুল ফিতরে আমার এ প্রত্যাশা। সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক।

প্রকাশ : বাংলাদেশ সময়: ১৪.১০মিনিট।
গড়াইনিউজ/ রাব্বী