সাকিবের মাথায় বিশ্বসেরা অলরাউন্ডারের মুকুট!

0
923

গড়াই নিউজ ২৪.কম::সাকিবের মাথায় আবারও উঠেছে বিশ্বসেরা অলরাউন্ডারের মুকুট। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা নিজের দখলে নিলেন দেশের সেরা তারকা সাকিব আল হাসান।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে (ওডিআই) ব্যাটিং, বোলিং এবং অলরাউন্ডার ক্যাটাগরিতে র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি।

পাকিস্তানি অধিনায়ক বাবর আজম ভিরাট কোহলিকে টপকে বাগিয়ে নিয়েছে একদিনের ক্রিকেটেরে সেরা ব্যাটসম্যানের স্থান। গত কয়েক বছরে ওডিআইতে ঈর্ষণীয় সাফল্যের ফল পেলেন তিনি।

অন্যদিকে বোলিংয়ে আইসিসি করেছে নামের বিচার। সময়ের সেরা বোলার ট্রেন্ট বোল্ট পেয়েছেন সেরা বোলারের স্থান।

ব্যাটিংয়ে বাবর আজমের স্কোর ৮৬৫। এরপরেই ৮৫৭ স্কোর নিয়ে দুইয়ে ভিরাট কোহলি ও ৮২৫ স্কোর তিনে আছেন রোহিত শর্মা।

ব্যাটিংয়ে বাংলাদেশের মধ্যে মুশফিকুর রহিম আছেন ১৮ নম্বর অবস্থানে। আর ওপেনার তামিম ইকবালের অবস্থান ২৩।

বোলিংয়ে ৭২৭ স্কোর নিয়ে শীর্ষে আছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। এরপরে আছেন যথাক্রমে আফগানিস্তানের মুজিব-উর-রহমান, নিউজিল্যান্ডে ম্যাট হেনরি, ভারতের জাসপ্রিত বুমরাহ এবং বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ।

বাংলাদেশ থেকে ১৬তম অবস্থানে আছেন সাকিব আল হাসান এবং ১৮তম অবস্থানে আছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

অলরাউন্ডারদের তালিকার শীর্ষ স্থানে আবারও সাকিব। তার স্কোর ৪০৮। এরপরে আছেন যথাক্রমে ইংল্যান্ডের বেন স্টোকস্, আফগানিস্তানের মোহাম্মদ নবী, ইংল্যান্ডে ক্রিস ওয়েক্স এবং আফগান তারকা রশীদ খান।

শারমিন আক্তার সোমা/গড়াই নিউজ ২৪.কম::