চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

0
1745

বরিশালের বাকেরগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম খানকে আটক করেছে পুলিশ ।

সোমবার (২৭ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন । এর আগে সোমবার দুপুরে তাকে আটক করা হয় । চিকিৎসক মনিরুজ্জামান খান ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে ডা. মনিরুজ্জামান খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনকালে ছাত্রলীগ নেতা খান মো. আবুল কালাম মাস্ক না পরে জরুরি বিভাগে প্রবেশ করেন। এসময় আবুল কালামকে তিনি মাস্ক পরে আসতে অনুরোধ করেন। পরে আবার তাকে মাস্ক পরতে অনুরোধ করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর অকথ্য ভাষায় গালাগালি করে তিনি চিকিৎসককে ধাক্কা দেন ।
চিকিৎসক মনিরুজ্জামান খান জানান, এ ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে তাদের নির্দেশনা পেয়ে তিনি বিকেলে থানায় লিখিত অভিযোগ করেন ।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন জানান, সরকারি কাজে বাধা ও হুমকির ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরুজ্জামান খান বাদী হয়ে থানায় একটি এজাহার দিয়েছেন। এজাহারে আবুল কালাম খানকে আসামি করা হয়। যাকে এরইমধ্যে আটক করা হয়েছে ।

এর আগে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম স্থানীয় সাংবাদিকদের কাছে দাবি করেছেন, শনিবার তার অসুস্থ শিশু পুত্রকে হাসপাতালে নিয়ে ডা. মনিরুজ্জামানকে চিকিৎসা সেবা দেওয়ার আনুরোধ করেন। কিন্তু চিকিৎসক মাস্ক পরার জন্য তাড়া দেন। এ নিয়ে ওই চিকিৎসকের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে ।