ঈশ্বরদীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

0
2007

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা,গড়াইনিউজ২৪.কম::আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশ উদযাপন উপলক্ষে ঈশ্বরদীতে বিভিন্ন সংগঠন ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে শহীদদের স্বরণে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ এবং আলোচনা সভা। উপজেলা পরিষদ, আওয়ামীলীগ, বিএনপি, প্রেসক্লাব, ফটো সাংবাদিক এসোসিয়েশন, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন, ঈশ্বরদী ক্যাবল নেটওয়ার্ক, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, নিউএরা ফাউন্ডেশন, দলিল লেখক সমিতি, ৪স্কুল-কলেজসহ বিভিন্ন সংগঠন বাস টার্মিনালের কেন্দ্রীয় শহীদ মিনারে এবং পাকশী রেলওয়ে বিভাগ ও বিএনপিসহ রেলওয়ে শ্রমিকলীগ পাকশী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। এসব কর্মসূচিতে উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, সাবেক ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া, পৌর আ’লীগ সভাপতি ও পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং রেলওয়ের বিভাগীয় কর্মকর্তারা অংশ নেন। এছাড়াও বাংলাদেশ সুগার ক্রপ গবেষনা ইনস্টিটিউট, পাবনা চিনি মিল, কৃষি ও ডাল গবেষনা কেন্দ্রের পক্ষ থেকে অমর একুশের নানা কর্মসূচি গ্রহন করা হয়।