কুষ্টিয়া দৌলতপুরে বাংলাদেশ ডাক বিভাগের সোলার প্লান স্থাপনের শুভ উদ্ধোধন

0
2071

আছানুল হক, দৌলতপুর প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার দৌলত খালী গ্রামের ডাক ঘরে ডিজিটাল দেশ গড়ার প্রত্যায়ের বাংলাদেশ সরকারের উদ্দ্যেগে বাংলাদেশ ডাক বিভাগ সোলার প্লান স্থাপনসহ, প্রিন্টার, স্কেনিং, ইমেইল সংযোজন শুভ উদ্ধোধন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়েরর সিনিয়ার শিক্ষক মোঃ হজরত আলী ও উপস্থাপন করেন দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হারুন রসিদ,
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১০নং দৌলতপুর ইউপি চেয়ারম্যান জনাব মোঃমহিবুল হক (মহি) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবর রহমান। প্রধান অতিথির বক্তব্য চেয়ারম্যান মোঃমহিবুল হক বলেন, জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল দেশ গড়ার অঙ্গীকার পুরনের একটি অংশ, এবং তিনি আরো বলেন, এই প্লান উদ্ধোধনের মাধ্যমে দেশের সাধারন মানুষ সঠিক ভাবে ডাক বিভাগের সেবা পাবে।