মহানবীর (স.) রওজা জিয়ারত করলেন খালেদা জিয়া

0
1780

গড়াইনিউজ২৪.কম::মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (স.) এর রওজা জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এসময় তার সঙ্গে ছিলেন বড় ছেলে তারেক রহমান ও সফরসঙ্গীরা। জিয়ারতকালে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেছেন বেগম খালেদা জিয়া।
পরিবারসহ হজ পালন শেষে রবিবার মদিনায় যান বেগম খালেদা জিয়া। আগামী ২২ সেপ্টেম্বর দেশে ফেরার আগে মদীনাতেই ইবাদত বন্দেগিতে সময় কাটাবেন তিনি।
উল্লেখ্য, সৌদি বাদশা সউদ বিন আবদুল আজিজের আমন্ত্রণে গত ৭ সেপ্টেম্বর সৌদি আরব যান খালেদা জিয়া। সেখানে পরিবারের সদস্যদের মধ্যেতার সাথে রয়েছেন বড় ছেলে তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।