গড়াইনিউজ ও রেডিও জট্টিল পরিবারের আনন্দ-উচ্ছ্বাসে কক্সবাজার ভ্রমণ!

0
668
কক্সবাজার ভ্রমনে টিম গড়াইনিউজ ও রেডিও জট্টিল পরিবার এর কিছু স্থির চিত্র।

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: ‘সহকর্মী প্রগাঢ় হোক সাগরের উচ্ছ্বাসে’- এই স্লোগানে উৎসব আর আনন্দঘন পরিবেশে গত বৃহঃপ্রতিবার, শুক্রবার ও শনিবার (২৪, ২৫ ও ২৬ফেব্রুয়ারি) বাংলাদেশী অনলাইন নিউজ পোর্টাল গড়াইনিউজ২৪.কম ও রেডিও জট্টিল পরিবার সাগর ভ্রমণ ‘কক্সবাজার সাগর বিলাস’ অনুষ্ঠিত হয়। গড়াইনিউজ ও রেডিও জট্টিল পরিবারের সদস্যরা এই আনন্দ ভ্রমনে অংশ নেন। কক্সবাজার পৌছায়ে সাগরের ঢেউয়ের তালে-তালে নেচে, গেয়ে সদস্যরা সারা দিন উপভোগ করে এই সাগর-ভ্রমণ। অংশ নেয়া প্রতিটি সদস্যদের সঙ্গে বীচের সবাই উৎফুল্ল হয়ে উঠে। কক্সবাজার ভ্রমনে উপস্থিত ছিলেন গড়াইনিউজ২৪.কম এর সম্পাদক ও প্রকাশক এবং রেডিও জট্টিল এর সিইও আতিকুজ্জামান ছন্দ, গড়াইনিউজ২৪.কম এর ভারপ্রাপ্ত সম্পাদক আলমগীর হোসেন, সিঃ সহঃ সম্পাদক সেলিম রেজা সালাম, নির্বাহী সম্পাদক আশরাফ আলী জাদু, সহঃ বার্তা সম্পাদক মোঃ রাব্বী আহমেদ, সহঃ সম্পাদক ওয়াসিম আকরাম শামীম, স্টাফ রিপোর্টার রুবেল হোসেন, আসাদ, দিনের কথার সম্পাদক ও প্রকাশক আশরাফুল হক টিপু প্রমুখ।

উল্লেখ্য, আনন্দ ভ্রমণ ‘সাগর বিলাস-২০২২’ আয়োজন করে গড়াইনিউজ ও রেডিও জট্টিল পরিবার।