
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া মজমপুর সংলগ্ন মেসার্স আর রহমান এর নয়া কৌশল। মেসার্স আর রহমান কর্পোরেশনের নামে সরকারি নির্দেশনা অমান্য করে লোক সমাগম ঘটিয়ে গোপনে ব্যবসা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। রড, সিমেন্ট, স্টীল ব্যবসায়ি হাসানুর রহমান একজন প্রভাবশালী ব্যবসায়ি। তার এমন আচরনে আশে পাশের দোকানীরা উদ্বিগ্ন। সুত্রে জানা যায়, প্রতিদিন ভোর ৬টা হতে সকাল ৮টা পর্যন্ত দোকান খোলা রেখে ব্যবসা চালাচ্ছে। এরপর বেলা বাড়ার সাথে সাথে দোকানটি বাহিরে থেকে শাটার নামিয়ে দিয়ে ভিতরে বসে তার পাশে থাকা গোডাউন থেকে কর্মচারিদের দিয়ে মালামাল পৌছিয়ে দেয়। সব থেকে মজার ব্যাপার হলো এই মজমপুর সংলগ্ন এলাকাতে ছোট বড় দিয়ে এমন দোকানের সংখ্যা প্রায় ৫০টির বেশি। করোনা ভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে সবাই সরকারী নির্দেশনা মেনে নিজ নিজ বাড়িতে অবস্থান করছে কিন্তু মেসার্স আর রহমান কর্পোরেশনের মালিক কোন কিছুর তোয়াক্কা না করে জনসমাগম ঘটিয়ে অন্যায় ভাবে গোপনে ব্যবসা চালাচ্ছে। তাই সকল ব্যবসায়ীসহ এলাকার সচেতন মহলের অভিযোগ যে, প্রশাসন বিষয়টি আমলে দিয়ে অতিসত্বর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩