
মোঃ নাজমুল হোসেন:: কুষ্টিয়াতে বাংলাদেশের ১১তম জেলা হিসেবে করোনা ভাইরাস টেষ্ট পিসিআর ল্যাবের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে আজ সকাল ১১টায় কুষ্টিয়া ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে এই পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। কুষ্টিয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মাহাবুব উল আলম হানিফ এমপি মহাদয়ের একান্ত প্রচেষ্টায় অতি দ্রæততম এই করোনা ভাইরাস টেষ্ট পিসিআর ল্যাব স্থাপনের কাজ করতে সক্ষম হয়েছে। সারাবিশ্ব আজ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে নিস্তব্ধ হয়ে পড়েছে। অবিরত ঝরে পড়ছে লক্ষাধিক প্রাণ আর আক্তান্ত্রের মাত্রা দিন দিন ক্রমাগত ভাবে বৃদ্ধি পাচ্ছে। তার প্রভাব পড়েছে বাংলাদেশের উপর। বর্তমান দেশের আক্রান্তের সংখ্যা হাজার পেরিয়েছে। ইতিমধ্যে করোনার উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু মানুষ মৃত্যু বরন করেছে। করোনা ভাইরাস অর্থাৎ কোভিড নাইনটিন টেষ্টের অভাবে করোনা সনাক্তকরণে বিঘœ ঘটছে। এই অসুবিধা দুরিকরণের লক্ষ্যে কুষ্টিয়াসহ পাশেপাশের অঞ্চলের মানুষের করোনা ভাইরাস টেষ্ট করার জন্য কুষ্টিয়াতে পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে।
পিসিআর ল্যাব উদ্বোধন কালে মাহাবুব উল আলম হানিফ এমপির সাথে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -১ আসনের সংসদ সদস্য আঃকঃমঃ সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, কুষ্টিয়া পুলিশ সুপার এসএম তানভির আরাফাত পিপিএম (বার), কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আশরাফুল হক দারা, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খাঁন, সাধারন সম্পাদক আসগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, ডাঃ এসএম মোস্তানজিদ সাবেক অধ্যক্ষ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ডাঃ তাপস কুমার পাল (আরএমও) ২৫০ শয্যা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ডাঃ আমিনুল হক রতনসহ কুষ্টিয়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩