
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশের ন্যায় কুষ্টিয়াও চলছে অঘোষিত লকডাউন। আর এতে কর্মহীন হয়ে পড়েছে কুষ্টিয়া সদর উপজেলার সাধারন খেটে খাওয়া ও গরীব দুঃখী কর্মহীন শত শত পরিবার। উক্ত অসহায় পরিবারদের মধ্য হতে শত শত পরিবারের পাশে দাঁড়ালেন এপেক্স ক্লাব অফ কুষ্টিয়ার সভাপতি আকরাম হোসেন বাবু। এপেক্স ক্লাব অফ কুষ্টিয়ার সভাপতি আকরাম হোসেন বাবুর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সকাল ১০ঘটিকার সময় এসকল দুঃস্থ ও অসহায় পরিবারকে এবং অনেক অসহায় পরিবারের বাড়িতে বাড়িতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন। কোন প্রকার গন জমায়েত না করে প্রত্যেককের হাতে ত্রাণ সামগ্রী দেন আকরাম হোসেন বাবু। এ সময় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অফ কুষ্টিয়ার অন্যান্য সদস্যবৃন্দ সহ আরো অনেকে। ত্রাণ বিতরণের পূর্বে এপেক্স ক্লাব অফ কুষ্টিয়ার সভাপতি আকরাম হোসেন বাবু বলেন, ‘নোভেল-১৯’ করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্বে চলছে দুঃসময়। দিন যত যাচ্ছে ততই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। দেশ লকডাউন না হওয়ার পূর্বেই অনেকে না খেয়ে দিন পার করছে। দেশের এমন বৈশ্বিক এই বিপর্যয়ের কঠিন পরিস্থিতিতে বর্তমান দেশ ব্যাপি করোনা ভাইরাসের ভয়াল আক্রমণে কর্মজীবী মানুষ যেমন কর্মহীন হয়ে পড়েছে ঠিক তেমনই অনেক দিনমজুর পরিবাররা আজ গৃহবন্দী অবস্থায় না খেয়ে জীবন যাপন করছে। তিনি আরো বলেন এই মুহূর্তে আমরা গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি আগামীতে আমরা তাদের সঙ্গে যেন থাকতে পারি সে লক্ষ্যেই আজ কিছু সহযোগিতা প্রদান করলাম আগামীতেও করবো।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩