
গড়াইনিউজ২৪:: কুষ্টিয়া শহরের চৌড়হাসে ট্রাকের চাপায় তরিকুল ইসলাম (৪০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (০৯ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তরিকুল সদর উপজেলার আইলচারা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তরিকুল সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় চৌড়হাস এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালককে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩