গড়াইনিউজ২৪.কম:: মঙ্গলবার সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। সৌদি আরবে বিভিন্ন স্থানে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এছাড়া, এ দিন মধ্যাপ্রাচ্যের অন্যান্য দেশেও ঈদ উদযাপন হবে। তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রুনাই, সিঙ্গাপুর ও অষ্ট্রেলিয়ায় এ দিন ঈদ পালিত হবে। আরবী ক্যালেন্ডা অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। এর আগে,সৌদি আরবের সুপ্রিম কোর্ট ঈদের চাঁদ দেখা সংক্রান্ত একটি ঘোষণা দেয়। খালি চোখে বা দুরবিনের সাহায্যে কেউ ঈদের চাঁদ দেখতে পেলে কর্তৃপক্ষকে জানানোর জন্য আহ্বান জানানো হয়। এদিকে, সৌদি আরবে নেওয়া হয়েছে ঈদ উদযাপনের প্রস্তুতি। মসজিদুল হারাম মক্কা, মসজিদে নববিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও রাজধানী রিয়াদে ঈদের নামাজের জন্য তৈরি রাখা হচ্ছে ৬৬০টি মসজিদ। ৩৩টি খোলা স্থানে নামাজের ব্যবস্থা করা হবে। নারীদের জন্য নামাজের বিশেষ ব্যবস্থা থাকবে সেখানে। জেদ্দাতে প্রবাসী বাংলাদেশী বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে, গুরেয়ত, গুলাইল, নাজলা, চানাইয়া, বাউয়াদি, সুক হেরা সহ বিভিন্ন জায়গায় নামাজের জন্য রয়েছে ২৫০টি মসজিদ ও ৫৫টি খোলা স্থান। ঈদের নামাজ ও সংশ্লিষ্ট বিষয়ে এরই মধ্যে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের মসজিদ বিভাগের পক্ষ থেকে ইমামদের নির্দেশনা দেয়া হয়েছে । এছাড়া শহরগুলোর নিরাপত্তা ও পরিচ্ছন্নতার জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
সাধারণত সৌদি আরবের পর দিন বাংলাদেশের আকাশে শাওয়াল মাসেন চাঁদ দেখা যায়। সে হিসেবে কাল চাঁদ দেখা গেলে বুধবার বাংলাদেশে ঈদুল ফিতর পালিত হবে।
