
গড়াইনিউজ২৪.কম:: বাল্য বিবাহ, মাদক, ইভিটিজিং, মুক্তিযুদ্ধ বিষয় নিয়ে কাজ করা কুষ্টিয়ার সুপরিচিত সামাজিক সংগঠন প্রত্যয় যুব সংঘের এক বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল রেডিও জট্রিল এর কার্যলয়ে এ কমিটি গঠন করা হয় এসময় প্রত্যয় যুব সংঘের সভাপতি এস এম সুমন এর সভাপত্বিতে আরো উপস্থিত ছিলেন রেডিও জট্রিল এর সিও আতিকুজ্জামান ছন্দ ও প্রত্যয় যুব সংঘের সকল সদস্য বৃন্দ রা। পরে সর্বসম্মতিক্রমে এস এম সুমন কে পুনরায় সভাপতি করে প্রত্যয় যুব সংঘের ১৯-২০ কার্যনির্বাহী নতুন এ কমিটি ঘোষনা করা হয় কমিটিতে বিভিন্ন্য পদে আরো যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন,, সহ সভাপতি শফিকুর রহমান শফিক, সাধারন সম্পাদক তামজিদ বিশ্বাস তনু , যুগ্ন সাধারন সম্পাদক নাহিদ হক সাগর, সহ সাধারন সম্পাদক একে পিয়াস ও নুরউদ্দিন পিয়াস, সাংগঠনিক সম্পাদক পদে তানজিদুর রহমান সৈকত, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শেখ শিবলু রহমান, অর্থ বিষয়ক সম্পাদক সজিবুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাসমির রহমান অনিক, ক্রীড়া বিষয়ক সম্পাদক তোফাজ্জেল হোসেন তুফান, যুব বিষয়ক সম্পাদক রাব্বী আহমেদ, শিশু বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মতিন, কার্যনির্বাহী সদস্য রা হলেন ইসরাত জাহান,রাজ আহমেদ মিরাজ, সাব্বির আহমেদ, রাজ উল্লাস, সাঈদ মাহমুদ সহ আরো অনেকে, বিভিন্ন মাধ্যমে নতুন এ কমিটি কে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রাক্তন সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এবং প্রত্যয় যুব সংঘের প্রধান উপদেষ্টা অভিনেতা আহমেদ শরীফ, বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী মেহেরুন আহমেদ, জনপ্রিয় লালন সংগীত শিল্পী বাউল শফি মন্ডল সহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩