শেষ অনুরোধ
কবি: শ্যামলী ইসলাম
ডেকোনা কেউ অামাকে
হাসি গান মুখরিত রম্য নিকেতনে,
স্মরণে রেখোনা মোর নাম
অরন্যের কাঁটাবন বিহারিনী অামি৷
ডেকোনা কেউ অামাকে
দু-হাত চারপাশে অাগলে দাঁড়ায়ে,
দুঃখের পাহাড় বুকে নিয়ে হাসতে জানি
কান্না এলে জলের দাগ মুছতে জানি৷
ডেকোনা কেউ অামাকে
গভীর রাতে তোমরা যখন ঘুমাও সুখে,
ধৈর্য্য ধরে পাওয়ার অাশা করতে জানি
শ্রাবণ রাতে একা জাগতে জানি৷
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩