
গড়াইনিউজ২৪.কম:: জনপ্রশাসনে ১৫৪ উপসচিবকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে উপসচিব মোঃ তমিজুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একটি প্রজ্ঞাপনে বিদেশে কর্মরত পাঁচ কর্মকর্তার পদোন্নতির আদেশ জারি হয়। অপর প্রজ্ঞাপনে জারি হয় ১৪৯ কর্মকর্তার পদোন্নতির আদেশ। নিয়ম অনুযায়ী পদোন্নতি দিয়ে কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পদোন্নতির পর যুগ্ম সচিবের মোট সংখ্যা হলো ৭৬৭। যুগ্ম সচিবের নিয়মিত পদের সংখ্যা ৪১১টি।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩