শ্যামভাব
—————
শ্যামল কন্যা বউ তুমি
তোমায় বড্ড ভালোবাসি
একটু খানি তোমার বিরহ
আমি মন আকাশে ভাসি।
লোকে বলে আমি নাকি তোমার পাগল
লোকের কথা থাকুক লোকের মুখে
সত্য শুধু আমি তোমায় বড্ড ভালবাসি।
লোকের কথায় বন্যা নামুক
তুমি আমি থাকব ভালোবাসার আকাশে।
স্বর্গ নরকে রটুক রটনা
ওগো শ্যামলা মেয়ে
তোমায় আমি লজ্জাহীন ভালোবাসি।
তোমাকে স্বপ্ন দেখি
তোমার গুণ দিয়ে সাজায় আমাদের জীবন।
ওগো শ্যামলা মেয়ে তোমাকে নিয়ে ভাবি
আমি শুধু তোমাকেই ভালোবাসি
তুমি আমার হৃদয়ের গান
ওহে তোমাকেই ভালোবাসি।
লেখক ও কবি: জয়নুল আবেদীন রাজু
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩