
অাহম্মেদ নাসির, পাংশা পতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: রাজবাড়ীর পাংশায় গতকাল রাতে মিরাজ ( ৩২) নামে এক যুবক খুন হয়েছে। সূত্রে জানা যায়, মিরাজ উপজেলার কলিমহর ইউপির শাঁজুরিয়া গ্রামের কাঠ ব্যাবসায়ী ইউনুস জোয়ার্দার এর বড় ছেলে। জানা যায়, দুই সন্তানের জনক মিরাজকে রাতের কোন এক সময়ে অজ্ঞ্যাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। ঘটনাটি ঘটে ইউপির শাঁজুরিয়া গ্রামের ঈদ্গাহ গোরস্থান সংলগ্ন মংলা বিশ্বাসের বাড়ীর পূর্বে কাঁচা রাস্তার উপর। সংবাদ পেয়ে সকাল ৭ টার দিকে পাংশা মডেল থানা অফিসার ইনচার্জ মো: মোফাজ্জেল হোসেন সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌছেন। লাশ ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩