
সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: নরসিংদীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টুর্ণামেন্ট ২০১৭ খেলার আয়োজন করা হয়। নরসিংদী সদর উপজেলা পর্যায়ে সকল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বৃন্দ খেলায় অংশ গ্রহণ করে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নরসিংদী সদর উপজেলার নির্বাহী অফিসার সেলিম রেজা, আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার সহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ সহ আরো অনেকে। এ সময় ছাত্র-ছাত্রীদের খেলা দেখে ছোট ছোট কিশোররা ও অভিভাবকগন আনন্দে মেতে উঠে। ছাত্র-ছাত্রীদের ফুটবল খেলা দেখার জন্য বিভিন্ন গ্রাম ও এলাকা থেকে জনতা এসে বীর জমায়। প্রধান অতিথি বক্তব্যে বলেন-বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয়ের আজকে যারা ফুটবল খেলায় অংশ গ্রহণ করেছেন তারাই আগামী দিনের ভবিষ্যত তারাই একদিন জাতীয় দলে অংশ গ্রহণ করতে পারবে। যদি তারা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করে।
সম্পাদক ও প্রকাশক: আতিকুর জামান ছন্দ
কুষ্টিয়া অফিস: রহমান টাওয়ার (বি-৩), পুরাতন আলফার মোড়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া।
ঢাকা অফিস - ৫০/১ হাবিব সেন্টার (৯ম তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
মোবাইলঃ + ৮৮ ০১৭১৪-৫৪৬৬৭৩